মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গত রোববার এক শিশু (৭) ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, গত রোববার উপজেলার বড়কালিপুর গ্রামের ইউসুফ আলী শিশুটিকে ডেকে নিয়ে নৌকার মধ্যে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবার তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইউসুফ আলীর পক্ষের লোকজন বাধা দেয়।
এ সময় মামলা না করার জন্য শিশুটির পরিবারকে তারা হুমকি দেয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল শিশুটিকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল সকালে শিশুটির বাবা বাদী হয়ে ইউসুফ আলীর বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।
Source: শিশু ধর্ষণের শিকার

No comments:
Post a Comment