Friday, October 24, 2014

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ভিডিও প্রকাশ

দশ দিন আগে ওই নারী ধর্ষণের শিকার হন। বৃহস্পতিবার রাতে ডোমার থানায় তিনি নিজে বাদী হয়ে আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বরাত দিয়ে ডোমার থানার উপ-পরির্দশক (এসআই) শাহিনুর ইসলাম সিদ্দিকী জানান, উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের নিজ ভোগডাবুড়ি গ্রামের ওই নারী ও তার স্বামী গত ১২ অক্টোবর বিকালে গোসাইগঞ্জ বনবিভাগে বাগানে বেড়াতে যান।

ওখানে আট বখাটে ওই নারীর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং ডোমারের গোসাইগঞ্জ গ্রামের মশিউর (৩৮) তাকে ধর্ষণ করে। এরপর মোবাইলে তার বিবস্ত্র ভিডিও চিত্র ধারণ করে।

পরে তার স্বামীকে ওই ভিডিও চিত্র দেখিয়ে বলে, এই ঘটনা পুলিশসহ অন্য কাউকে প্রকাশ করলে তাদের হত্যা করা হবে।

দাই তারা জীবন ও মান সম্মানের ভয়ে মুখ বন্ধ রাখেন।

এসআই) শাহিনুর আরো জানান, বুধবার (২২ অক্টোবর) ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটের মাধ্যমে ডোমার উপজেলার চিলাহাটি ও গোসাইগঞ্জ বাজারসহ বিভিন এলাকায় ছড়িয়ে দেয় ধর্ষণকারীরা।

এরপর ওই নববধূ ও তার স্বামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে বাদী হয়ে মশিউরকে প্রধান আসমি করে আট জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১০)।

আসামিরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের রানা (২৭), নীলফামারীর ডোমারের গোসাইগঞ্জ গ্রামের মিজাউ (২২), রানা (২৭), মতিউল (২৬), মনোয়ার (২৮), রুবেল (২৫), মিজানুর (২৩) ও রইসুল (২৬)।

আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

গত ৫ অক্টোবর তাদের বিয়ে হয় বলে জানান এসআই শাহিনুর।

Source: http://bangla.bdnews24.com/bangladesh/article871275.bdnews

No comments:

Post a Comment